দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এরপর থেকেই ছবিতে থাকা ব্যক্তির পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ একই সঙ্গে ব্যবসা সম্পর্কে নতুনভাবে শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস পাওয়া এবং নিজের উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণার জন্য ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ছবিতে থাকা ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। তবে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী তার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক পথচলায় ফেরদৌস হাসানের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন বলে তার পোস্ট থেকে জানা যায়। নিজের স্বপ্ন বাস্তবায়নে সাহস জোগানো এবং ব্যবসাকে নতুনভাবে বুঝতে শেখানোর জন্যও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।
পোস্টের শেষাংশে অপু বিশ্বাস তাদের বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা দীর্ঘ হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’
অপু বিশ্বাসের এই পোস্টের পর ফেরদৌস হাসানের পরিচয় এবং অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। তবে নিজের পোস্টে অপু বিশ্বাস তাদের সম্পর্ককে বন্ধুত্ব ও ব্যবসায়িক পরামর্শের জায়গা থেকেই তুলে ধরেছেন।
এমএম/